
সংবাদের আলো ডেস্ক: জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ একসাথে নামাজ আদায় করতে পারবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।
সোমবার (১৬ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে একথা জানান তিনি।
তিনি বলেন,সার্বিক নিরাপত্তায় সব রকম ব্যবস্থা রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিশেষ ব্যবস্থা থাকবে বলে জানান প্রশাসক। বলেন, ভিআইপি কাতারে থাকবে জায়নামাজ। ঈদ জামাতে নারীরাও অংশ নিতে পারবে। পর্যাপ্ত লাইট ও ফ্যানের ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া ভ্রাম্যমাণ টয়লেট এর পাশাপাশি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করা হবে। বৃষ্টির জন্যও সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান ডিএসসিসি প্রশাসক।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.