
সংবাদের আলো ডেস্ক: ঈদযাত্রার নিরাপত্তা ও ট্রাফিক জ্যাম কমানোর জন্য পুলিশ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, বাস মালিকের প্রতি অনুরোধ থাকবে, বাসে যেন একাধিক চালক থাকে। তাতে করে একজন চালকের ওপর অতিরিক্ত চাপ থাকবে না।
আজ বুধবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল ঈদযাত্রা নির্বিঘ্নে ও চাঁদামুক্ত করার লক্ষ্যে মালিক-শ্রমিক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, যত্রতত্র যাত্রী ওঠানামা করানো যাবে না। এমনটা করলে পুলিশ কঠোর হবে। একইসাথে টার্মিনালসহ বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট চালু থাকবে। ঈদযাত্রাকে স্বস্তির করতে পুলিশ সব সংস্থার সাথে সমন্বয় করে কাজ করছে বলে জানান তিনি।
এ সময় জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, গত দুটি ঈদ নির্বিঘ্ন করা গেছে। এবারও বাস মালিক-শ্রমিক মিলে ঈদযাত্রা সফল করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.