
সংবাদের আলো ডেস্ক: ইসরাইলকে লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। গতকাল শনিবার রাতে তেল আবিবকে লক্ষ্য করে একাধিকবার মিসাইল ছুড়েছে দেশটি।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল রোববার সকালে জানায়, নুতন ক্ষেপণাস্ত্র হামলার প্রভাবে ইসরাইলের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজছে।
ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার পরিমাণ কমে গেলেও দেশটি প্রায় সারারাত ইসরাইলকে টার্গেট করেছে। তবে কোনো ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে কি না সেটি এখনো স্পষ্ট নয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.