
সংবাদের আলো ডেস্ক: ভারতের বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২ জন পাইলট নিহত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ মার্চ) রাতে আসামের কার্বি আংলং জেলায় বিমানটি বিধ্বস্ত হয়। খবর এনডিটিভির।
ভারতের বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার সময় বিমানটি একটি প্রশিক্ষণ মিশনে ছিল এবং আসামের জোরহাট বিমানবাহিনী স্টেশন থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই এটি নিখোঁজ হয়ে যায়।
কর্মকর্তারা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরে উড্ডয়নস্থল থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে দুর্ঘটনাস্থল শনাক্ত করা হয়।
খবরে আরও বলা হয়, রাশিয়ার কোম্পানি সুখোই নির্মিত এই দুই আসনের যুদ্ধবিমানটি বর্তমানে ভারতে লাইসেন্সের মাধ্যমে তৈরি করে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। দুর্ঘটনার পর ভারতীয় বিমানবাহিনী সদস্যরা নিহত পাইলটদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.