
সংবাদের আলো ডেস্ক: বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর বলেছেন, এলডিসি উত্তরণ পেছানোর পক্ষে সরকার। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় আজ থেকেই কাজ শুরু করছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, এলডিসি উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দিতে চায় সরকার। এ নিয়ে আজ থেকেই কাজ শুরু হচ্ছে। পাশাপাশি সময়সীমা পেছাতে কীভাবে কাজ করা হবে; সেই পরিকল্পনাও তুলে ধরেন।
তিনি বলেন, রোজা আগামীকাল আর আমরা দায়িত্ব নিলাম আজকে। আসলে এর মধ্যে রিঅ্যাকশন টাইমটা খুব কম। কিন্তু বাজারে পণ্যের ঘাটতি নেই, রোজার মধ্যে সংকট হবে না। এ বিষয়ে শঙ্কার কারণ নেই। আমি আপনাদেরকে সাউন্ড বাইট দেব না। ইনশাআল্লাহ কাজ করে দেখাব।
নতুন বাণিজ্যমন্ত্রী আরও বলেন, রপ্তানির সংকীর্ণতা তো আমাদের সবার জানা। কারণ আমাদের এক্সপোর্টের একটামাত্র পণ্য পুরো রপ্তানি পণ্যের প্রায় ৮৫ ভাগ। রপ্তানি বাজারে আরও নতুন নতুন পণ্য অন্তর্ভুক্ত করা এবং আগামী দিনে সেই বাজারগুলিকে প্রসারিত করা পাশাপাশি যারা ব্যাবসার জন্য এগিয়ে আসবেন তাদেরকে ঠিকমতো সহায়তা করাই হবে আমাদের লক্ষ্য।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.