বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

স্বাস্থ্যকে জনগনের দোড়গোরায় পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

সংবাদের আলো ডেস্ক: স্বাস্থ্যকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চান বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখওয়াত হোসেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দায়িত্ব গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের আস্থাহীনতার কারণে যে বিদেশে চিকিৎসা নিতে যায়, সেটা না। এক্ষেত্রে আমাদের মান বৃদ্ধি করতে হবে। সেটা করলে মন্ত্রী-এমপিসহ সাধারণ মানুষের বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা কমবে।

তিনি আরও বলেন, আমার কিছু হলে যেন বিদেশ যেতে না হয়, সেই চেষ্টা করবো। একবারে জটিল কিছু, যার চিকিৎসা নেই, সেক্ষেত্রে গেলেও দেশেই সর্বোচ্চ চেষ্টা করবো। দুর্নীতি কমানো হবে। দুর্নীতিমুক্ত স্বাস্থ্য মন্ত্রণালয় করা হবে। সিন্ডিকেট ভেঙ্গে ফেলবো। কারও চাপে কাজ করবো না।

ডাক্তারদের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৯টার অফিস ১২টায় গেলে হবে না। সাতদিনের মধ্যে ভিজিট শুরু করা হবে হাসপাতালগুলোতে। এক মাসের মধ্যে ডাক্তারদের কর্মস্থলে সঠিক সময়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে।

এছাড়াও স্বাস্থ্য খাত নিয়ে বিএনপির ৩১ দফা ও ইশতেহার নিয়ে কাজ করবেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়