
সংবাদের আলো ডেস্ক: সারাদেশে উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। প্রথমবারের মতো ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে বাবা-মায়ের সঙ্গে একটি ছবি তুলে তা পোস্ট করেছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, ভোট দিয়েছি! সঙ্গে তিনি ধানের শীষের ইমোজিও যুক্ত করেছেন।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাবা তারেক রহমান ও মা জুবাইদা রহমানের সঙ্গে গুলশান মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা৩৬ টায় ভোট দেন তিনি।
শুধু বাবা-মা’ই নয়, আরও ছিলেন চাচী সৈয়দা শামিলা রহমান সিঁথি এবং দুই চাচাতো বোন জাফিয়া রহমান ও জাশিয়া রহমান।
বাংলাদেশি হিসেবে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করলেন জাইমা রহমান। ২০০৮ খ্রিষ্টাব্দে মাত্র ১৩ বছর বয়সে বাবার সাথে লন্ডনে পারি দেওয়ায় তার বাংলাদেশি পরিচয় পত্র ছিল না। বাবার সঙ্গে দীর্ঘ নির্বাসন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে আসার পর ২৭ ডিসেম্বর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ছবি তুলে ও আঙুলের ছাপ দিয়ে ভোটার নিবন্ধন সম্পন্ন করেন তিনি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.