
সংবাদের আলো ডেস্ক: জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে মতভেদ থাকলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের আগের ১২টি নির্বাচনের মতো নয় বরং এই নির্বাচনের সাফল্যের ওপরই নির্ভর করছে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ।
আজ বুধবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনিস্টিউট আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
আলী রিয়াজ বলেন, বিগত সময়ে রাষ্ট্র সংস্কারের গণতান্ত্রিক সুযোগ তৈরি হলেও রাজনৈতিক দলগুলোর ব্যর্থতায় দেশে গণতন্ত্রের স্থায়ী রূপ প্রতিষ্ঠা হয়নি। গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের ভূমিকা সীমিত, এখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকাই মুখ্য বলে মন্তব্য করেন তিনি।
ফ্যাসিবাদ ও তার দোসররা ছাড়া আর কেউ সংস্কারের প্রয়োজনীয়তা অস্বীকার করে না বলে গোলটেবিল বৈঠকে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর মুখপাত্র অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
সারাদেশে জামায়াতের নারীকর্মীদের ওপর হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, চাঁদাবাজদের দোসররাই নারীদের ওপর নিপীড়ন করছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.