
মাসুম হোসেন অন্তু, (শাহজাদপুর) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের উল্টাডাব গ্রামে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে গ্রামের সরদার ও বড় বাড়িয়া গ্রুপের মধ্যে পূর্ব শত্রুতার জেরে নতুন করে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে উভয় পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। লাঠি-সোটা, দেশীয় অস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।
এতে অনেকেই প্রাথমিকভাবে আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.