
নালিতাবাড়ী প্রতিনিধি: টিফিনের জন্য দোকান থেকে নাস্তা কিনে ফেরার পথে অটোরিকশা চাপায় আতিকুর রহমান আতিক নামে সাত বছর বয়সী এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের গড়কান্দা নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আতিক উত্তর গড়কান্দা ঘোনাপাড়া গ্রামের কফিল উদ্দীনের ছেলে। সে স্থানীয় বাগানবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। স্থানীয়রা জানান, দুপুরে টিফিনের সময় আতিক নতুন বাসস্ট্যান্ড এলাকার একটি দোকানে টিফিনের খাবার কিনে ফিরছিল। এসময় একটি অটোরিকশা হঠাৎ তার ওপর উঠিয়ে দিলে সে গুরুতর আহত হয়। এতে চালক অটোরিকশাটি ফেলে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সন্ধ্যায় সেখান থেকে ঢাকায় নেয়ার পথে মারা যায়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.