
নুরুল ফেরদৌস,লালমনিরহাট প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, কোন কোন দল পিআর পদ্ধতি চায়, মানুষ পিয়ার পদ্ধতি কি বুঝেনা, ভোট দিবেন লালমনিরহাটে এমপি হবে গাজীপুরে। এমপিদের কোন দায়বদ্ধতা থাকবে না। বর্তমানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের বাধা হয়ে দাঁড়িয়েছে কেন কোন রাজনৈতিক দল। তারা জনগন বিভ্রান্ত করতে নতুন নতুন ছবক দিচ্ছে।
বৃহস্পতিবার বিকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শামসুদ্দিন কমর উদ্দিন কলেজ মাঠে শামসুদ্দিন স্মৃতি ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন যারা এতদিন রাষ্ট্রক্ষমতায় ছিল তারা ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দিয়েছে যার কারণে বিগত সময়ে বড় পরিসরে খেলাধুলার আয়োজন হয়নি। এর ফলে বাংলার মানুষ সুষ্ঠু বিনোদন বঞ্চিত হয়েছে।
জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুল এর সভাপতিত্বে এসময় জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মমিনুল হক,সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.