
এ জেড ভূঁইয়া রাজু, সীতাকুন্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মো:জয়নাল আবেদীন(৪৬)নামে এক ব্যবসায়ীর নিহত হয়েছে। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯টার দিকে নিহত জয়নাল বাড়ি থেকে স্কুটি নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান ছোটদারোগার হাট বাজারে যাওয়ার পথে চটগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান পিছন থেকে সজোরে তার স্কুটি কে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হন।নিহত জয়নাল আবেদীন উপজেলার ১নং বারইয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর গ্রামের মৃত মীর হোসেনের ছেলে।
সেঐ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য বলেও জানা গেছে। এ বিষয়ে সীতাকুণ্ডের কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ জাকির রব্বানী জানান,এ ঘটনায় কাভার্ড ভ্যানটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.