
রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: কাপ্তাই সড়ক সংলগ্ন দক্ষিণ রাউজানে উরকিরচর, নোয়াপাড়া,বাগোয়ান, পাহাড়তলী সহ বেশকিছু গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম ইউনিয়ন রয়েছে।এইখানে আছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,তাপ বিদ্যুৎ কেন্দ্র, স্কুল কলেজ, হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠান, অনেক গুলো ব্যাংক, এনজিও, ধর্মীয় স্থাপনা, হাসপাতাল সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।
প্রতি দিন হাজার হাজার মানুষ চট্টগ্রাম শহর সহ বিভিন্ন উপজেলা থেকে দক্ষিণ রাউজানে আসা যাওয়া করেন।কিন্তু এতো গুরুত্বপূর্ন ও ব্যস্ততম এই রোডটিতে চট্টগ্রাম শহর থেকে চুয়েট পর্যন্ত কোনো লোকাল বাস সার্ভিস নেই।তাই যাত্রীদের একমাত্র ভরসা সিএনজি। এই সুযোগে সিএনজি চালিত অটোরিকশা চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন এবং যাত্রীদের বিভিন্নভাবে হয়রানি করছেন বলে অভিযোগ উঠেছে।
বিশেষ করে, স্বল্প আয়ের মানুষ, স্কুল-কলেজের ছাত্রছাত্রী এবং অফিসগামী যাত্রীরা এই সমস্যার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন।সন্ধ্যা ৭টায় সরেজমিনে কাপ্তাই রাস্তার মাথায় গিয়ে দেখা যায়,গনপরিবহনের অভাবে শতশত যাত্রী যাতায়াতের একমাত্র ভরসা সিএনজির জন্য দাড়িয়ে আছে। বিশেষ করে নারী,শিশুসহ,চাকুরীজীবি মানুষের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এই সড়কে চলাচলকারী কয়েকজন যাত্রীর সাথে কথা হলে তারা বলেন,নিউমার্কেট অথবা কাপ্তাই রাস্তার মাথা থেকে পাহাড়তলী চুয়েট পর্যন্ত লোকাল বাসের ব্যবস্থা করলে ভালো হয়। সিএনজি চালকরা কাপ্তাই রাস্তার মাথা থেকে নোয়াপাড়া ৩০ টাকার ভাড়া ৪০ টাকা নিচ্ছে এবং সন্ধ্যার পর তা হয়ে যায় ৫০ থেকে ৮০ টাকা।সম্পতি যাত্রী সাধারণের চলাচলের দুর্ভোগের সাথে যোগ হয়েছে পুলিশের নিয়ম।
পুলিশ গ্রাম সিএনজি নম্বরধারী কোনো টেক্সি কাপ্তাই রাস্তার মাথায় যেতে দিচ্ছে না।তাই যাত্রীরা বাধ্য হয়ে কাপ্তাই রাস্তার মাথা থেকে প্রায় এক কিলোমিটার হেঁটে এসে গ্রাম সিএনজিতে উঠতে হচ্ছে।এতে পোহাতে হচ্ছে অনেক দুর্ভোগ। এমন অবস্থার মধ্যে ভোগান্তির শিকার হাজার হাজার যাত্রী প্রতিদিনের এই দুর্ভোগ লাগবে সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে এবং নিউমার্কেট থেকে পাহাড়তলী চুয়েট পর্যন্ত লোকাল বাস সার্ভিস চালুর দাবি জানান।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.