
রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: রাউজানে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করেছে রাউজান থানা পুলিশ। মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর বিকাল ৪টা থেকে রাউজান থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে রাউজান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এবং বিভিন্ন ইউনিয়নে অভিযান চালানো হয়।
রাউজান থানা পুলিশের কয়েকটি চৌকস দল অভিযানে অংশগ্রহণ করেন। এসময় ভাসমান মানুষের বসবাসের স্থান তথা কলোনিতে মাদক বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সতর্ক করা হয়।
রাউজান থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলাম ভূইয়া বলেন, রাউজানের আইনশৃঙ্খলা স্বভাবিক রাখার স্বার্থে আমাদের সুযোগ্য পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর স্যারের নির্দেশনায় প্রতিনিয়ত রাউজানের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসছি। রাউজানের অপরাধ প্রবণ এলাকাগুলোতে আমরা নজরদারি বৃদ্ধি করেছি এবং ইয়াবা ও মাদক সংশ্লিষ্ট ব্যক্তিদের আটকের চেষ্টা করছি৷ চিহ্নিত অপরাধী, খুনি, সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া৷
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.