
আলমগীর কবির, ফরিদপুর প্রতিনিধি: "তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক" এই শ্লোগানকে সামনে রেখে বুড়াইচ ইউনিয়ন বিএনপি'র আয়োজনে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে বুডাইচ ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রশিদ এর সভাপতিত্বে হেলেঞ্চা উচ্চ বিদ্যালয় মাঠে বুড়াইচ ইউনিয়ন বিএনপির ও এর সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি'র বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নূর জামাল খসরুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস , পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ রবিউল হক রিপন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজা, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিন মোল্লা, সাবেক যুবদল নেতা লিয়াকত বিশ্বাস, সাবেক ছাত্রনেতা হাসিবুল হাসান হাসিব।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নিজাম উদ্দিন আহম্মেদ, উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কদর প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে বুড়াইচ ইউনিয়নের চেয়ারম্যান ও আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আব্দুল ওহাব পান্নু মিয়া প্রধান অতিথির হাতে ধানের শীষের তোড়া তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি তে যোগদানের বিষয়ে চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু বলেন, আমি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে শতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেছিলাম বিধায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর যৌথ স্বাক্ষরিত একটি দলীয় প্যাডে আমাকে বহিষ্কার করা হয়েছিল।
কিন্তু সেটা সত্ত্বেও উপজেলা আওয়ামী লীগের দলীয় সদস্য পদ বহাল থাকায় আমি কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি ও ফরিদপুর-১ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী খন্দকার নাসিরুল ইসলাম নাসির ভাইয়ের হাত ধরে উপজেলা বিএনপি নেতাদের সার্বিক সহযোগীতায় আওয়ামী ছেড়ে বিএনপিতে যোগদান করেছি।
এই সমাবেশটি কেবল একটি রাজনৈতিক বক্তৃতা মঞ্চ ছিল না, বরং স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণের একটি স্পষ্ট ইঙ্গিত দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আব্দুল ওহাব পান্নু মিয়ার মতো একজন জনপ্রিয় নেতার বিএনপিতে যোগদানের ঘটনা আসন্ন নির্বাচনের আগে ফরিদপুর-১ আসনের রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলবে।
এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় নেতাকর্মী ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.