
নওগাঁ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান কতৃক ঘোষিত রাষ্ট্র কাঠমো মেরামতে বিএনপির ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁ-৬ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ারর্স বাংলাদেশ (এ্যাব) এর ঢাকা বিভাগীয় যুগ্ম সাধারন সম্পাদক; ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (IEB) এর ঢাকা সেন্টারের কাউন্সিল মেম্বার;জিয়াউর রহমান ফাউন্ডেশন (ZRF) এর মেম্বার এবং রুয়েট ছাত্রদলের সাবেক নেতা ইঞ্জিনিয়ার মোঃ ফজলে রাব্বী রনি।
শনিবার (২০শে সেপ্টেম্বর) বিকালে রাণীনগর উপজেলার ত্রিমহোনী হাটে জনসাধারণের কাছে ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এ্যাব ঢাকা বিভাগের কার্যনিবাহী সদস্য ইঞ্জিঃ আবিদ কামাল,নওগাঁ পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মাহমুদুর রানা সহ স্হানীয় বিএনপি,ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণ করে কালে ইঞ্জিনিয়ার মোঃ ফজলের রাব্বী রনি বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃ প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অভাত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু সহ জনগণের আকাঙ্ক্ষা পূরণে ৩১ দফা দাবি উপস্থাপন করেছেন। সেই দাবি সবার মধ্যে পৌঁছে দেওয়া দরকার। তাই আজকে সেই দাবি সবার কাছে পৌঁছে দিচ্ছি।
স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.