
স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার বিকালে শিক্ষা ফাউন্ডেশন এর উদ্যোগে এসএসসি পরিক্ষায় উর্ত্তিন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
সফিপুর খাঁজা বদরুদ্দোজা মর্ডান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ বখতিয়ারের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা ও পুরস্কার বিতরনে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহামেদ,প্রধান বক্তার বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মজিবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন,শিক্ষার আলো ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক উম্মে হাবিবা রশিদ,ভারপ্রাপ্ত ব্যবস্থাপক নাজমুল হাসান জাহিদ প্রমুখ।
এসময় ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরিক্ষায় উর্ত্তিন প্রায় ২ শতাধিক মেধাবী শিক্ষার্থীকে এ পুরস্কার বিতরন করা হয়। উল্লেখ্য ”উদ্যোগ –প্রচেষ্ঠা বাস্তবায়ন” স্লোগানে গত ২ এপ্রিল ২০২৩ সালে প্রায় ৬০ জন কলেজ শিক্ষার্থীদের ব্যক্তিগত উদ্যোগে গঠন হয় এ অরাজনৈতি সেচ্ছাসেবী সংগঠন।
যার প্রতিতি সদস্য বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা ব্যক্তিগত অর্থয়নে দেশ ব্যাপি মেধাবী শিক্ষার্থীদের এর সংবর্ধনা ও পুরস্কার বিতরনসহ নানা সহযাগীতা করে আসছেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.