
মোঃ শাকিল মিয়া, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর উত্তর গ্রামের অসুস্থ শিশু সানজিদাকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশক্রমে শ্রীবরদী ও ঝিনাইগাতীর সাবেক সফল সংসদ সদস্য জনাব মাহমুদুল হক রুবেলের উদ্যোগে এই সহযোগিতা প্রদান করা হয়।
এসময় স্থানীয় নেতাকর্মীরা জানান, অসুস্থ শিশু সানজিদার চিকিৎসার দায়িত্বে এই আর্থিক সহায়তা তার পরিবারের জন্য আশার আলো হয়ে এসেছে। তারা এ জন্য তারেক রহমান ও মাহমুদুল হক রুবেল ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সহায়তা প্রদানকালে বিএনপি এবং অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.