
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে এবার মোট ২১ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন চলছে। ইতোমধ্যে কাজিপুর উপজেলা প্রশাসন গত মঙ্গলবার বিকেলে আসন্ন পূজাকে নির্বিঘœ করতে সরকারীভাবে নানা প্রস্তুতি নিতে এক সভা করেছে। সভায় দুর্গাপূজার সময়ে আইন শৃংখলা ব্যবস্থার উন্নয়নে মন্ডপে আনসার, প্রাম পুলিশ ও ভিডিপির সমন্বয়ে টিম গঠনের কাজ শুরু হয়েছে।
প্রতিটি মন্ডপে তারা পূজা চলাকালিন দিনরাত দায়িত্ব পালন করবেন। এছাড়া ভ্রাম্যমাণ পুলিশি টহল অব্যাহত রাখা, যানবাহন নিয়ন্ত্রণ,স্বাস্থ্যসেবা ও অগ্নিনির্বাপনের তো বিষয়গুলো নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহেরও ব্যবস্থা নিতে সংশ্লিষ্ঠ বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার(ভূমি) নাঈমা জাহান সুমাইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম, উপজেলা প্রকৌশলী একেএম হেদায়েত উল্ল্যাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, কাজিপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কাজিপুর উপজেলার সভাপতি সহকারী অধ্যাপক সমীর কুমার দেব, সহ সভাপতি বাসন কুমার শাওন ও সাধারণ সম্পাদক মিলন কুমার।
পূজা মন্ডপগুলোর অবস্থান সোনামুখী, মাইজবাড়ী, চালিতাডাঙ্গা, গান্ধাইল, কাজিপুর সদর ইউনিয়ন ও কাজিপুর পৌর এলাকায়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.