
মোঃ শাকিল মিয়া, শ্রীরবদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার ভায়ডাঙ্গা হাঁসধরা এলাকায় অভিযান চালিয়ে ১টি ট্রলি ভর্তি ১৬ বস্তা অবৈধ ভারতীয় জিরা আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এই এলাকায় অবৈধভাবে ভারতীয় পণ্য পাচার হয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী ভায়ডাঙ্গা হাঁসধরা এলাকায় অভিযান চালায়। এ সময় ভারতীয় জিরা বোঝাই একটি ট্রলি আটক করা হয়। ট্রলিতে মোট ১৬ বস্তা জিরা ছিল বলে জানা গেছে।
আটক জিরার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনায় জড়িতদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
শ্রীবরদী থানার (ওসি/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) জানান, আটককৃত জিরা আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমসে জমা দেওয়া হবে। এছাড়া পাচারকারীদের চিহ্নিত করতে তদন্ত চলছে।
অন্যদিকে এলাকাবাসীর অভিযোগ, সীমান্ত দিয়ে প্রায় নিয়মিতভাবেই ভারতীয় জিরা, সুপারি, মশলা ও অন্যান্য পণ্য পাচার হয়ে আসছে। প্রশাসনের কঠোর নজরদারির অভাবে এই অবৈধ ব্যবসা পুরোপুরি বন্ধ হচ্ছে না।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.