
স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা সরকারবাড়ি এলাকায় শনিবার দুপুরে কালিয়াকের রেঞ্জের চন্দ্রা বিট অফিসের আওতাধীন বনভূমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালিয়েছে বন বিভাগ ও যৌথ বাহিনীর সদস্যরা।এসময় দোকানপাট ও ঘরবাড়িসহ প্রায় ৬৫ টি স্থাপনা গুড়িয়ে দেয় বন বিভাগ।
এতে প্রায় ৪ কোটি টাকার মূল্যের জমি উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহামেদের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ অভিযানে এসময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক ইকবাল হোসেন,সহকারী বন সংরক্ষক সামশুল আরেফিন, বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল আল মামুনসহ চন্দ্রা রেঞ্জ ও অন্যান রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তা বৃন্দ।
স্থানীয়রা ও বন বিভাগ সূত্র জানায় , চন্দ্রা রেঞ্জের বিট অফিসের আওতাধীন চান্দরা মৌজায় অবস্থিত এপেক্স লেঞ্জারির সামনে রাস্তার দুই পাশে এবং সরকার বাড়ি রেললাইন সংলগ্ন এলাকায় ৫ ই আগস্ট ২০২৪ইং এর পর সংরক্ষিত বনভূমিতে স্থানীয় অসাধু ব্যক্তিরা পাকা, আধা পাকা বসত ঘর নির্মাণ করে জবরদখল করে রেখেছে। এমন অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় যৌথ বাহিনীর উচ্ছেদ অভিযানের মাধ্যমে সংরক্ষিত বনভূমি বিপুল পরিমাণ জমি বনায়নের আওতায় আনা হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.