
আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: "বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব খিজির আহমেদ এর মাতা মরহুম আলহাজ্ব আইন উদ্দিন আহমেদ এর স্ত্রীর ইন্তেকাল" ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার খোড়াবাড়িয়া গ্রাম নিবাসী মরহুম আলহাজ্ব আইন উদ্দিন আহম্মেদ এর সহধর্মিণী ও বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব খিজির আহমেদ এর মাতা মোসাম্মৎ সবুরন নেসা (৯৩),আজ (৯ সেপ্টেম্বর ) মঙ্গলবার ফজরের নামাজের পর ঢাকা সেন্ট্রাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
মৃত্যু কালে তিনি ৩ ছেলে ৩ মেয়ে ও নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজার নামাজ এশার নামাজ শেষে রাত ৮:৩০ মিনিটের সময় খোলাবাড়িয়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ঈমামতি করেন শিয়াল আলিম মাদ্রাসা'র সাবেক প্রিন্সিপাল মাওলানা আনিচুর রহমান।
এ জানাজার নামাজ শুরুর আগে উপস্থিত সকলের নিকট মরহুমার মেজো সন্তান বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব খিজির আহমেদ তাঁর মায়ের আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
জানাজা শেষে মরহুমা কে পারিবারিক কবরস্থানে তার ছেলে খুলনা বি,এল বিশ্ববিদ্যালয় এর অধ্যক্ষ মরহুম আলহাজ্ব নাজির আহমেদ এর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়। উক্ত জানাযার নামাজে আলফাডাঙ্গা উপজেলা সহ বিভিন্ন এলাকা থেকে আগত রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার শতশত ধর্মপ্রাণ মুসলিম জনতা উপস্থিত ছিলেন।
খিজির আহমেদের মায়ের মৃত্যুতে আলফাডাঙ্গা উপজেলা সহ আশেপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.