
রাজেশ গৌড়,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে পথ পাঠাগারের আয়োজনে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ইসলামিক বই বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চন্ডিগড় বাজারে অবস্থিত রাহমানিয়া দারুল উলুম চন্ডিগড় কিন্ডার গার্টেনের শিক্ষার্থীদের মাঝে এই বইগুলো বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাফেজ আমিনুল ইসলাম, প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান শিক্ষক মাসউদুর রহমান ফকির, সহকারী শিক্ষক নাসিমা খাতুন, আফরোজা বেগম ও মিনারা খাতুন। প্রধান শিক্ষক মাসউদুর রহমান ফকির বলেন, "শিশুদের হাতে বই তুলে দেওয়া মানে তাদের হাতে ভবিষ্যতের আলো তুলে দেওয়া। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মননশীলতা ও চরিত্র গঠনে সহায়ক ভূমিকা রাখবে। পথ পাঠাগারকে ধন্যবাদ জানাই এমন উদ্যোগ নেওয়ার জন্য।
পথ পাঠাগারের সভাপতি নাজমুল হুদা সারোয়ার বলেন, মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বই পৌঁছে দিয়ে তাদের জ্ঞানার্জন ও শিক্ষার সুযোগ বাড়ানো এই উদ্যোগের প্রধান উদ্দেশ্যে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.