বান্দরবানে যশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপিত
আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান জেলা প্রতিনিধি: ধর্মীয় উচ্ছ্বাস ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে পালিত হলো পবিত্র যশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সাঃ)।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে গাউছিয়া কমিটি বাংলাদেশ, বান্দরবান জেলা শাখার উদ্যোগে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে কাদেরীয়া তৈয়্যবিয়া তাহেরীয়া সুন্নিয়া হেফজখানা ও এতিমখানায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং ছাত্রদের মাঝে পাগড়ি প্রদান।
অনুষ্ঠানে গাউছিয়া কমিটি বান্দরবান জেলা শাখার সভাপতি আসহাব উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা আবু তালেব মঈনী, যশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির সদস্য সচিব তমিজউদ্দিন চৌধুরীসহ জেলা সদর ও দূর দুরান্ত থেকে বিভিন্ন ইউনিয়নের অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।