ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে নাগরপুরে গণ অধিকার পরিষদের বিক্ষোভ
মনিরুল ইসলাম,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মীর উপর হামলার প্রতিবাদে এবং তিন দফা দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে মিছিলটি উপজেলা গেট থেকে শুরু হয়ে কাঁচাবাজার প্রদক্ষিণ শেষে গণ অধিকার পরিষদের কার্যালয়ে গিয়ে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা গণ অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো. আল আমিন এবং সঞ্চালনা করেন মো. রবিউল ইসলাম। এসময় বক্তব্য রাখেন উপজেলা সংগঠক মো. নাইম খান, সাবেক যুগ্ম সদস্য সচিব মো. মামুন মিয়া, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. সিপন রানা, ছাত্র অধিকার পরিষদের মো. তাসরিফ হোসেন ও উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সাবেক সভাপতি ফারুক মোল্লা।
বক্তারা তিন দফা দাবি উপস্থাপন করেন—
১. ভিপি নুরসহ নেতাকর্মীদের উপর হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
২. আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার করে তাদের নিবন্ধন বাতিল এবং রাজনীতি নিষিদ্ধ করা।
৩. ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ।
বক্তারা অভিযোগ করে বলেন, গণতন্ত্রকামী মানুষের কণ্ঠ রুদ্ধ করতে হামলা ও নির্যাতন চালানো হলেও জনগণের ন্যায্য আন্দোলন দমন করা যাবে না।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।