সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

“সনাতনী নারীদের ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দিলেন তারেক রহমান: নওগাঁয় মতবিনিময় সভা”

সুবীর দাস, নওগাঁ: নওগাঁর সুলতানপুর কালিতলা পূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বী নারীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এই সভায় ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রেরিত ৩১ দফা কর্মসূচির ১৬ নম্বর দফায় উল্লেখ করা হয়— “ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান”। এই দফাকে সামনে রেখে আয়োজিত সভায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু।

স্থানীয় মন্দির কমিটির সাধারণ সম্পাদক নয়ন সাহা, উৎসব কুমার দেবনাথ, কার্ত্তিক কুমার দেবনাথ, রঞ্জন চন্দ্র চক্রবর্তী প্রমুখ সভায় বক্তব্য রাখেন। তারা দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তা ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফিজুর রহমান আকাশ। উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সাবেক ছাত্রনেতা মো: মুরাদ হোসেন,জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য  মো: মিছিল, ৮নং  ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান পিটু, ৮ নং নাম্বার ওয়ার্ড  বিএনপির সাংগঠনিক সম্পাদক  বাবলু শেখ,  ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক টিপু  সুলতান, নওগাঁ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক অমিয় সরকার, নওগাঁ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান আকাশ,নওগাঁ জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার,

নওগাঁ জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক  মীর শুভ, নওগাঁ সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সারহান শাকিল,নওগাঁ জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সবুজ হোসেন নওগাঁ জেলা সেচ্ছাসেবক দলের সদস্য রাজ, নওগাঁ জেলা সেচ্ছাসেবক দলের সদস্য শাওন হোসেন, সাবেক নওগাঁ সদর থানা সেচ্ছাসেবক দলের  যুগ্ম আহ্বায়ক তুফান,নওগাঁ জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সুরুজ সরকার,নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব, নওগাঁ  পলিটেকনিক ইনস্টিটিউট এর সভাপতি রাফিসহ প্রমুখ।

সভা শেষে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়