
আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে বুধবার (৩ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালতে এক মাদক কারবারির জেল ও জরিমানা করা হয়েছে।
এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে উপজেলার চর নিকলা গ্রামের সাহেব আলীর ছেলে সাব্বিরকে ০২ বছরের কারাদণ্ড ও ৫,০০/- অর্থদণ্ড প্রদান করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন। তিনি জানান,জনস্বার্থে মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.