ভারতে বসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না – সাবেক উপমন্ত্রী সালাম পিন্টু
আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ভারতে বসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। যেকোনো মূল্যে ষড়যন্ত্র প্রতিহত করা হবে- কথা গুলো বলেন, সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু।
তিনি টাঙ্গাইলের ভূঞাপুরে বুধবার (৩ সেপ্টেম্বর) বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপির প্রতিষ্ঠা ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ভূঞাপুর বাসষ্টান্ড চত্বরে পালিত হয়। উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোস্তফা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন, সম্পাদক সেলিমুজ্জামান সেলু।
ভারতে বসে বাংলাদেশে আর ষড়যন্ত্র করতে দেয়া হবে না মন্তব্য করে বক্তব্য রাখেন , পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সম্পাদক লুৎফর রহমান গিয়াস, ফরহাদুল ইসলাম শাপলা, খন্দকার জুলহাসসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।