আলফাডাঙ্গায় গোপালপুর বায়তুল ফালাহ্ দাখিল মাদ্রাসায় “অভিভাবক সমাবেশ”
আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: আজ (৩সেপ্টেম্বর) বুধবার দূপুরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর বায়তুল ফালাহ্ দাখিল মাদ্রাসা’র আয়োজনে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গোপালপুর বায়তুল ফালাহ্ দাখিল মাদ্রাসার আয়োজনে অভিভাবক সমাবেশ একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও শিক্ষামূলক অনুষ্ঠান, যা শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক সমাজের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সহায়ক ভূমিকা রাখে। এমন সমাবেশে সাধারণত যেসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
এ অভিভাবক সমাবেশে সভাপতি’র গুরুত্বপূর্ণ বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রাসেল ইকবাল বলেন,শিক্ষার্থীদের উপস্থিতি ও নিয়মিততা, শিক্ষকরা অভিভাবকদের সামনে শিক্ষার্থীদের স্কুলে নিয়মিত উপস্থিত থাকার গুরুত্ব তুলে ধরেন।শিক্ষার মানোন্নয়ন ও পাঠদানের পদ্ধতি,মাদ্রাসার পাঠদানের মান, নতুন পাঠ্যক্রম এবং নৈতিক ও ধর্মীয় শিক্ষার গুরুত্ব, দাখিল মাদ্রাসা হিসেবে ইসলামী মূল্যবোধ, চরিত্র গঠন ও ধর্মীয় শিক্ষার ভূমিকা ব্যাখ্যা করেন তিনি।
অভিভাবকদের ভূমিকা
সন্তানদের পড়াশোনায় অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ, ঘরে পড়াশোনার পরিবেশ তৈরি, এবং নিয়মিত যোগাযোগের গুরুত্ব তুলে ধরা হয়।
পরীক্ষার ফলাফল ও মূল্যায়ন সম্পর্কে তিনি
বিগত পরীক্ষার ফলাফল, পাশের হার এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন, মাদ্রাসার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, যেমন নতুন ভবন নির্মাণ, প্রযুক্তি সংযোজন, বা কো-কারিকুলার কার্যক্রমের প্রসার সম্পর্কে তিনি আলোকপাত করেন। তিনি গোল্ডেন এপ্লাস ধারী শিক্ষার্থীদের বিষয়ে সার্বিক সহযোগীতার প্রতিশ্রুতি প্রদান করেন।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোজাম্মেল হক শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাল লেখাপড়ার মধ্যদিয়ে তথ্যপ্রয়ুক্তি নির্ভর বাংলাদেশে পরীক্ষায় ভাল ফলাফলের কোনও বলে বিকল্প নেই। তাই সকল পিতামাতা ও অভিভাবকদের কে তাদের সন্তানদের প্রতি বিশেষ নজরদারীর বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন,
সাবিনা ইয়াসমিন,চরকুচিয়াগ্রাম
আঃ গফ্ফার সাহেব, চান্দড়া ও
আফসানা মিমি,আলফাডাঙ্গা।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন,
সহকারী শিক্ষক,
মোসা: আঁখি আক্তার
সূধী সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন,
বীরমুক্তিযোদ্ধা
খাঁন আসাদুজ্জামান (টুনু) (সাবেক শিক্ষক) ও আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো:আলমগীর কবির।
অনুষ্ঠান পরিচালনা করেন,
সিনিয়র শিক্ষক,
মো: তৈয়াবুর রহমান।
সমাপনি বক্তব্য রাখেন,
বায়তুল ফালাহ্ দাখিল মাদ্রাসা’র সুপার মাওলানা আব্দুস সামাদ।
এ অভিভাবক সমাবেশে আরোও উপস্থিত ছিলেন,
আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক কবির হোসেন, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মো: আসলাম হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।