বুধবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

চাটমোহরে আলোচিত মধু চক্রের মূল হোতা সাগর আটক

সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে বহুল আলোচিত ও সমালোচিত মধু চক্রের অন্যতম মূল হোতা সাগর হোসেনকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে নাটোর জেলার কাছিকাটা এলাকায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। আটক সাগর হোসেন চাটমোহর পৌরসদরের জিরো পয়েন্ট মহল্লার তইজুল ইসলামের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী বলেও জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম। সম্প্রতি চাটমোহর জুড়ে মধু চক্রের নারী-পুরুষ সদস্যদের অশ্লীল কর্মকাণ্ড, প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি এবং ব্ল্যাকমেইলিংয়ের ঘটনায় তোলপাড় শুরু হয়। একের পর এক অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন, ছাত্রসমাজ এবং সুশীল নাগরিকরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

গত ৩০ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপিও প্রদান করা হয়। একই রাতে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর থেকে মধু চক্রের অন্যতম নারী সদস্য রাকাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর মঙ্গলবার ভোরে সাগরের গ্রেপ্তার হওয়ার খবর ছড়িয়ে পড়লে চাটমোহরের সর্বস্তরের মানুষ পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানায়।

পাশাপাশি তারা এ চক্রকে নেপথ্যে থেকে সহযোগিতা করা ব্যক্তিদেরও আইনের আওতায় আনার দাবি জানান। ওসি মনজুরুল আলম বলেন, “মধু চক্রের নারী সদস্য রাকাকে আমরা আগেই আটক করেছি। আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কাছিকাটা এলাকায় অভিযান চালিয়ে সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়