লালমনিরহাটে তিস্তা নদীতে গোসল করতে নেমে এক শিক্ষার্থী নিখোঁজ
নুরুল ফেরদৌস ( লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দুপুরে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের আউলিয়ার হাট এলাকায় তিস্তা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ কলেজ ছাত্র মুহিদ উপজেলা সদরের মেডিকেল মোড় এলাকার এনামুল হক এনাম মাষ্টারের ছেলে। তিনি চীন থেকে সাম্প্রতি অনার্স শেষ করে এসেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, লেখা পড়া করতে দীর্ঘ দিন চীনের একটি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করে দেশে আসেন মেহেদি হাসান মুহিদ। মঙ্গলবার দুপুরে স্থানীয় চার জন বন্ধু মিলে আউলিয়ার হাট এলাকায় তিস্তা নদীতে নেমে গোসল করছিলেন মুহিদ। এ সময় ৩ বন্ধু উঠে এলেও মুহিদ স্রোতের চাপে নদীর গভিরে তলিয়ে নিখোঁজ হন। প্রথমে স্থানীয়রা পরে খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত (বিকেল ৩টা) তার সন্ধান মেলাতে পারেনি।
কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস দায়িত্বে থাকা লিডার শরিফুল ইসলাম বলেন, রংপুর থেকে ডুবুরি দল নেয়া হয়েছে। তারা ফায়ার সার্ভিস সদস্যদের সাথে নিয়ে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে তার সন্ধান মিলেনি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।