
আলমগীর কবির, আলফাডাঙ্গা ফরিদপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ফরিদপুর জেলা বার ইউনিটের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তরুণ ও মেধাবী আইনজীবী অ্যাডভোকেট হেমায়েত হোসেন। এই খবর ফরিদপুরের আইনজীবী মহলে আনন্দের সৃষ্টি করেছে, বিশেষ করে তরুণ আইনজীবীদের মধ্যে।
অ্যাডভোকেট হেমায়েত হোসেনের বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায়। পেশাগত দক্ষতার পাশাপাশি তিনি রাজনীতিতেও সক্রিয়। বর্তমানে তিনি ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং জেলা ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
নবগঠিত কমিটিতে তার অন্তর্ভুক্তি প্রসঙ্গে অ্যাডভোকেট হেমায়েত হোসেন বলেন, "আইনজীবী ফোরামের এই কমিটিতে স্থান পেয়ে আমি নিজেকে সম্মানিত বোধ করছি। আমার লক্ষ্য হলো আইনজীবীদের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় অবদান রাখা। আমি বিশ্বাস করি, এই কমিটির মাধ্যমে আমরা ফরিদপুরের আইনজীবীদের প্রত্যাশা পূরণে সক্ষম হব।"
ফরিদপুর বারের একজন সিনিয়র আইনজীবী বলেন, "হেমায়েত হোসেন একজন পরিশ্রমী ও প্রতিশ্রুতিবদ্ধ তরুণ আইনজীবী। তার মতো একজন মেধাবী ও জনবান্ধব ব্যক্তিকে কমিটিতে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। তার উপস্থিতি কমিটির কার্যক্রমে নতুন গতি আনবে বলে আমরা আশা করি।"
আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবরু রহমান খোকন বলেন, "হেমায়েত হোসেন শুধু একজন দক্ষ আইনজীবীই নন, তিনি একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মীও। তার এই অর্জন আলফাডাঙ্গা তথা পুরো ফরিদপুর জেলার জন্য গর্বের। আমরা বিশ্বাস করি, আইনজীবী ফোরামের মাধ্যমে তিনি দল ও দেশের জন্য আরও বড় অবদান রাখতে পারবেন।"
তরুণ আইনজীবীরাও হেমায়েত হোসেনের অন্তর্ভুক্তিকে ইতিবাচকভাবে দেখছেন। তাদের মতে, এটি তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস। এই কমিটি আইনজীবীদের পেশাগত উন্নয়নের পাশাপাশি তাদের স্বার্থ রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.