সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

পূর্বধলায় বাস চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত নারীর (৩০) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে শ্যামগঞ্জ–বিরিশিরি মহাসড়কের ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত অজ্ঞাতনামা নারী পূর্বধলা চৌরাস্তা থেকে রাজা বাজারের দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ময়মনসিংহ থেকে বিরিশিরি গামী মহারাজ নামে যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো-চ-৮৮৪৩) তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পূর্বধলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি থানাকে জানান। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় বাসচালক ও তার সহকারী পলাতক রয়েছে। বাসটি আটক করা হয়েছে এবং লাশ থানার হেফাজতে রাখা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়