সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সীতাকুণ্ডে গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু

এ জেড ভূঁইয়া রাজু, সীতাকুন্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে নারিকেল গাছ থেকে পড়ে নাজিম উদ্দীন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত নাজিম উদ্দিন সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৩নং ওয়ার্ড খাদেমপাড়া গ্রামের মৃত ইসহাক ফকিরের ছেলে। ৩১ আগস্ট রবিবার চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নে বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে জানা যায়,নাজিম রবিবার বিকালে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটার পশ্চিমে পুরাতন ডাকবাড়ির আবুল কাসেমের নারিকেল গাছে ওঠে। এ সময় অসাবধানবশত নারিকেল গাছের ডগায় পা দিলে সে ছিটকে মাটিতে পড়ে যায়। এতে সে মারাত্মক জখম হয়।

পরে স্থানীয় ও স্বজনরা তাকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়