
সংবাদের আলো ডেস্ক: জুলাই-আগস্ট গণহত্যা নিয়ে দেয়া জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক রিপোর্ট হিসেবে ঘোষণা করেছে হাইকোর্ট। পাশাপাশি আগামী তিন মাসের মধ্যে এটিকে ‘জুলাই রেভুলেশন-২০২৪’ হিসেবে গেজেট জারির নির্দেশও দেয় আদালত।
বৃহস্পতিবার (২১ আগস্ট) এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
রিটকারি আইনজীবী মো. তানভীর আহমেদ জানিয়েছেন, রিটে ভবিষ্যৎ প্রজন্মের গবেষণা ও জ্ঞান আহরণের জন্য জাতিসংঘের প্রতিবেদনটি কেন সংরক্ষণ করা হবে না—তারও ব্যাখ্যা চাওয়া হয়েছে।
গত ১৩ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ হাইকোর্টে এই রিট আবেদন করেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.