শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভেড়ামারায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

এস এম বাবুল আক্তার, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় পৃথক বজ্রপাতে মো: বিপ্লব(২৬)  ও মো: শামীম(২১) নামের দুই কৃষকের মৃত্যু  হয়েছে। বিপ্লব উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের নলুয়া গ্রামের বারি শাহের ছেলে  এবং শামীম মোকারমপুর ইউনিয়নের গোপীনাথপুর এলাকার মোয়াজ্জেম হোসেন ওরফে মজ্জেলের ছেলে।

আজ ১২ ই আগস্ট মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে বজ্রপাতে তাদের  মৃত্যু হয়।  

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়,,জুনিয়াদহ ইউনিয়নের নলুয়া গ্রামের কৃষক বিপ্লব পার্শ্ববর্তী মাঠে ধানের চারা রোপন করছিলেন।বেলা সোয়া ৩টার দিকে বিকট শব্দের বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। 

অন্যদিকে মোকাররমপুর ইউনিয়নের গোপীনাথপুর এলাকার কৃষক শামীম নওদাখেমিরদিয়ার মাঠে কাজ করছিলেন। বেলা সাড়ে ৩টার দিকে বিকট শব্দের বজ্রপাত হয়। মারাত্মক আহত শামীমকে পরবর্তীতে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত আবাসিক(ভারপ্রাপ্ত)  চিকিৎসক একরামুল হক তাকে মৃত ঘোষণা করে। 

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মো: আবদুল রব তালুকদার বলেন,উপজেলায় দুটি পৃথক বজ্রপাতের দুই ইউনিয়নের দুজন মারা গেছেন। আমাদের টিম সেখানে কাজ করছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়