সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

শেরপুরের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাবুল অস্ত্রসহ গ্রেফতার

শেরপুর প্রতিনিধি: শেরপুরের মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাবুল মিয়াকে (৩০) মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব। আজ মঙ্গলবার (১২ আগষ্ট) সকাল ১১ টায় শেরপুর সদরের মুন্সিরচরেরর পশ্চিমপাড়া এলাকা তাকে গ্রেফতার করা হয়।

সে একই এলাকার মোঃ জামাল উদ্দিনের ছেলে। র‌্যাব জানায়, মাদক ব্যবসায়ী ও দুর্ধর্ষ সন্ত্রাসী এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামীর মোঃ বাবুল মিয়া দীর্ঘদিন থেকে পলাতক ছিল। এদিকে আজ গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ গ্রাম মুন্সিরচরে অভিযান চালিয়ে বাবুলকে গ্রেফতার করে র‌্যাব।

এসময় স্থানীয় গ্রামবাসীর উপস্থিতিতে আসামীর বাড়ি তল্লাশী করে দেশীয় বিভিন্ন প্রানঘাতী অস্ত্র ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এলাকাবাসী জানায়, গ্রেফতারকৃত আসামি বাবুল দুর্ধর্ষ সন্ত্রাসী যার নামে দুটি হত্যা মামলা বিচারাধীন আছে। এছাড়া তার ভয়ে এলাকার জনসাধারণ আতঙ্কগ্রস্ত থাকত এবং সে এলাকায় ত্রাস সৃষ্টি করে এলাকাবাসীকে অত্যাচারে অতিষ্ঠ রাখত।

সে অত্র এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা পরিচালনা করত এবং কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় সুপরিচিত। এবিষয়ে র‍্যাব ১৪ জামালপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়