বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

কিছু দল নির্বাচন পেছানোর অজুহাত তৈরি করছে: অলি আহমদ

সংবাদের আলো ডেস্ক: লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট (অব.) কর্নেল ড. অলি আহমদ বলেছেন, কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর জন্য অজুহাত তৈরি করছে। ভোট ব্যাহত হয় এমন বক্তব্য থেকে দলগুলোকে বিরত থাকতে হবে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

অলি আহমদ বলেন, পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতি নয়, এই মূহুর্তে দেশে একটি সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ। জনগণকে ভোটমুখী করলে নানা সংকট কেটে যাবে। জামায়াতে ইসলামীকে পিআর নিয়ে সমস্যা সৃষ্টি না করার আহ্বান জানাচ্ছি। এ সময় নির্বাচনের ঘোষণা দেয়ায় সরকার ধন্যবাদও জানান তিনি।

তিনি আরও বলেন, দেশজুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি দেখা যাচ্ছে। লটারির মাধ্যমে পুলিশ- প্রশাসনে বদলি করার সিদ্ধান্তটি সঠিক নয়। গুরুত্ব বিবেচনা করে কর্মকর্তাদের বদলি করতে হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়