শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

পাবনায় পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা

সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার বলজপুর গ্রামে পারিবারিক কলহ ও দীর্ঘদিনের মানসিক সমস্যার কারণে আব্দুল মজিদ (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মজিদ। তিনি ওই গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে।

এলাকাবাসী জানান, মজিদের এর আগে একটি বিয়ে হলেও শারীরিক সমস্যার কারণে তা ভেঙে যায়। পরে দ্বিতীয় বিয়ে করলেও স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় পারিবারিক অশান্তি বাড়তে থাকে। এর মধ্যেই দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। হান্ডিয়াল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আতিকুর রহমান বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

ময়নাতদন্তের জন্য লাশ থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়