গোপালগঞ্জের কাশিয়ানীতে ৪০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ নারী আটক
মো: শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে মাদকবিরোধী যৌথ অভিযানে ৪০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক নারীর নাম সাথি খানম ওরফে সুন্দরী (পিতা: রেজাউল শেখ), তিনি উপজেলার মহেশপুর ইউনিয়নের দোলাগ্রাম এলাকার বাসিন্দা। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী আজ দুপুরে অভিযান চালিয়ে সাথি খানমকে তার বাড়ি সংলগ্ন এলাকা থেকে আটক করে।
এসময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।
স্থানীয়রা জানান, সাথি খানম দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।