বান্দরবানে সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন
আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান জেলা প্রতিনিধি: সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৬টি দলের মধ্যে উদ্বোধনী দিনের আলেক্ষ্যং ইউনিয়ন একাদশ ফুটবল দল বনাম নোয়াপতং ইউনিয়ন একাদশ ফুটবল দল প্রতিযোগিতায় আলেক্ষ্যং ইউনিয়ন একাদশকে এক শূন্য গোলে পরাজিত করেছে নোয়াপতং ইউনিয়ন একাদশ দল।
সম্প্রতির মিছিলে শ্লোগানে বান্দরবান সেনা রিজিয়ন সদর দফতরে পৃষ্ঠপোষকতায় ও বান্দরবান জোন এর আয়োজনে এবং বান্দরবান জেলা প্রশাসনে সহযোগিতা, রোয়াংছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা সার্বিক সহযোগিতায় রোয়াংছড়িতে সেনা রিজিয়ন ফুটবল কাপ প্রতিযোগিতা রোয়াংছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (১১ আগস্ট ২৫) উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার প্রধান অতিথি উপস্থিত থেকে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠানটি উদ্বোধন করেন।
এসময় সাব-জোনে কমান্ডার মেজর এম এম ইয়াসিন আজিজ সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) এম সাকের আহমেদ, রোয়াংছড়ি কলেজে অধ্যক্ষ জেরী রোয়ালথাং লিয়ান বুইতিং, ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ২নং তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা, ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।