দুর্গাপুরে ধানশিরা প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
রাজেশ গৌড়,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে ধানশিরা প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ধানশিরা মাঠে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ধানশিরা গোল্ডেন লায়ন ও ধানশিরা টাইটানস টিম।
কয়েক হাজার দর্শকদের উপস্থিতিতে খেলার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে উঠে। খেলার নির্ধারিত সময়ে ধানশিরা গোল্ডেন লায়ন টিমকে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ধানশিরা টাইটানস টিম।
খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সুসং সম্মিলিত সাহিত্য পরিষদের সভাপতি মনজুরুল হক মঞ্জু । এ সময় বিভিন্ন সামাজিক, ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলায় ধারাভাষ্যকারে ছিলেন নজরুল ইসলাম ও সোহেল রানা।
খেলার আয়োজক কমিটিতে ছিলেন শাওন, মাসুম সজীব, কবীর, আশিক কাইয়ুম, নূরজামাল, রাব্বী, রকি, হৃদয়, আখির, রাসেল, মোরসালিন সহ আরো অনেকে ।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখতে এবং এই অঞ্চলের যুবসমাজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতেই এই খেলার আয়োজন করা হয়েছিলো।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।