শ্রীবরদীর খোশালপুরে পাট চাষে সফল মুজিবুর রহমান
মোঃ শাকিল মিয়া শ্রীরবদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার খোশালপুর মধ্য গ্রামের সফল কৃষক মোঃ মজিবর রহমান এ বছর পাট চাষে দারুণ সাফল্য অর্জন করেছেন। তিনি মাত্র ৫০ শতাংশ জমিতে পাট চাষ করেও পেয়েছেন আশানুরূপ ও মানসম্মত ফলন।
স্থানীয়ভাবে জানা গেছে, মজিবর রহমান দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে যুক্ত। তবে এবারের পাট চাষে তিনি নতুনভাবে মনোযোগ ও পরিশ্রমের পরিচয় দিয়েছেন। জমি চাষের শুরু থেকে ফসল কাটার আগ পর্যন্ত প্রতিটি ধাপে তিনি নিজেই নজরদারি করেছেন। জমি প্রস্তুত, মানসম্মত বীজ বপন, সঠিকভাবে সার ও সেচ দেওয়া, আগাছা নিয়ন্ত্রণ—সব কিছুতেই তিনি রেখেছেন যত্নের ছোঁয়া।
এ বিষয়ে মজিবর রহমান বলেন, “আমি চেষ্টা করেছি সঠিক নিয়মে চাষ করতে। এই বছর আবহাওয়া ভালো ছিল, আর পাটের বাজারদরও ভালো। আশা করছি খরচ বাদ দিয়ে বেশ ভালো লাভ হবে।” তিনি আরও জানান, তাঁর সাফল্য দেখে গ্রামের



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।