গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে আশুলিয়ায় মানববন্ধন
মো: হাফিজুর রহমান, স্টাফ রিপোর্টার: গাজীপুর চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আশুলিয়ায় মানববন্ধন হয়েছে। রবিবার দুপুরে বাইপাইল এলাকার নবীনগর চন্দ্রা মহাসড়কে আশুলিয়া প্রেসক্লাব আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন সাংবাদিক অংশ নেয়। মানববন্ধন থেকে সাংবাদিকরা তুহিন হত্যাকান্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান।
এ ঘটনায় জড়িত সকল অপরাধীকে ও তাদের মদদ দাতাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। পাশাপাশি সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবী জানান। এসময় আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি, সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।