শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে ২৯টি মন্দির ও মহাশ্মশানের রেজিষ্ট্রিকৃত সার্টিফিকেট প্রদান ও আসন্ন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মতবিনিময়

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাভুক্ত হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের বেলকুচি উপজেলার ২৯টি মন্দির ও মহাশ্মশানের রেজিষ্ট্রিকৃত সার্টিফিকেট প্রদান ও আসন্ন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ আগস্ট) বিকালে বেলকুচি কেন্দ্রীয় শ্রী শ্রী কালীমাতা ও শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির চালা প্রাঙ্গনে এ প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট এর ট্রাষ্টি এ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মন্দির ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক মো: জাকির হোসেন রানা।

এসময় প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মন্দির ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রমের উপজেলা হিন্দু ধর্মীয় প্রতিনিধি জয় শংকর সাহা, সঞ্চালনা করেন মন্দির ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রমের ফিল্ড সুপারভাইজার সন্তোষ কুমার সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি কেন্দ্রীয় মহাশ্মশানের সভাপতি নারায়ণ চন্দ্র দত্ত, সোহাগপুর শ্রী শ্রী মদন মোহন সেবা সদন এর সভাপতি  বৈদ্য নাথ রায়, গৌর-গোবিন্দ ভজন মন্দির এর সভাপতি অমৃত নারায়ণ দে প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়