সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নাগরপুরে উত্তাল মানববন্ধন
মনিরুল ইসলাম,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং গ্রেফতারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে উত্তাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলা মোড়ে নাগরপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
বক্তারা বলেন, “বাংলাদেশে সাংবাদিকরা প্রতিনিয়ত হত্যাসহ নানা নির্যাতনের শিকার হচ্ছেন, যা গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতার জন্য হুমকি। তুহিন হত্যাকাণ্ডের মতো জঘন্য ঘটনা আর সহ্য করা হবে না।” তারা দ্রুততম সময়ে হত্যাকারীদের বিচার নিশ্চিতের আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন— নাগরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জসিউর রহমান (লুকন), সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান রানা, জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা শাখার সভাপতি এস এম আনোয়ার হোসেন, দৈনিক নয়া দিগন্তের তারিকুল ইসলাম, দৈনিক সংগ্রামের ডা. এম এ মান্নান, উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মো.শহিদুল ইসলাম, মো. হালিম মিয়া, মো.শুকুর আলী প্রমুখ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।