উত্তরবঙ্গের গ্রামীন সালিশে ন্যায় বিচারক খ্যাত জহির ভুইয়ার স্মরণ সভা
উজ্জ্বল অধিকারী: উত্তরবঙ্গের গ্রামীন সালিশে ন্যায় বিচারক খ্যাত সিরাজগঞ্জের এনায়তপুর থানার বারবার নির্বাচিত জালালপুর ও খুকনী ইউপির প্রয়াত চেয়ারম্যান জহির উদ্দিন ভূইয়ার ২২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা এনায়েতপুর প্রেসক্লাব হল রুমে ‘আমরা জহির ভূইয়ার লোক’র আয়োজনে দোয়া ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার।
সভাপতিত্ব করেন এনায়েতপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তার হাসান। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিক মোল্লা। এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল ইসলাম, আব্দুস সালাম, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, এনায়েতপুর থানা বিএনপির সাবেক যুগ্মআহবায়ক ছানোয়ার হোসেন বেপারী, সাবেক ইউপি চেয়ারম্যান ডা. একে আজাদ চৌধুরী ও জহির ভুইয়ার ছেল ভুইয়া শাহিন সানি প্রমুখ বক্তব্য রাখেন।
মোনাজাত পরিচালনা করেন এনায়েতপুর দরবার শরীফে পেশ ইমাম মাও. আব্দুল আউয়াল। পরে পথচারীদেররমাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়া এতিমখানা সহ বিভিন্ন মসজিদে দোয়া মোনাজাত করা হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।