শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

জুলাই-আগষ্টে গণঅভ্যূস্থাপনের বর্ষপূর্তিতে কালিয়াকৈরে বিএনপির দুই গ্রুপের পৃথক বিজয় র‍্যালি সমাবেশ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় হাসিনা সরকার পতনের এক বছর ও জুলাই -– আগষ্টের ঐত্যিহাসিক গণঅভ্যূস্থানের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার উপজেলা ও পৌর বিএনপির দুই গ্রুপের দলীয় নেতাকমর্ীরা পৃথকভাবে বিজয় র‍্যালি ও সমাবেশ করেছে।

ফলে দুই গ্রুপে বিভক্ত হয়ে দলীয় নেতাকমর্ীরা উপজেলার বাইপাস কলেজ রোড় এলাকায় র‍্যালি ও দলীয় অফিস সমাবেশ আলোচনা সভা করেছেন। বিকেলে বিএনপির কেন্দ্রীয় নিবার্হী কমিটির শ্রম বিষয়ক সহ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর খান, কেন্দ্রীয় নিবার্হী কমিটির সাবেক পৌর মেয়র মজিবর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেদের নেতৃত্বে উপজেলা বিএনপির দলীয় নেতাকমর্ীদের নিয়ে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিজয় র‍্যালি বের করেন। র‍্যালিটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সাহেববাজার, শ্রীফলতলী সড়কের মোড়, কালিয়াকৈর বাজার এলাকা পদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সমাবেশ করেন।

সেখানে উপজেলা বিএনপরি সাবেক সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহসম্পাদক মোঃ হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় নিবার্হী কমিটির সাবেক পৌর মেয়র মজিবর রহমান,জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোখলেছুর রহমান মাষ্টার, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মুক্তিযোদ্ধা মোঃ আক্তারুজ্জামান, যুবদলের সাবেক সভাপতি হযরত আলী মিলন পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন দেওয়ান,পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদ, শ্রমিক নেতা মিনার উদ্দিন, আলহাজ উদ্দিন যুবরাজ প্রমুখ।

অপরদিকে একই দিনে সকালে ১১ টায় গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড.ব্যারিষ্টার ইশরাক আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস সড়ক মোড় থেকে দলীয় নেতাকমর্ীদের নিয়ে বিজয় র‍্যালি বের করেন। বিজয় র‍্যালিটি কালিয়াকৈর কলেজ রোড মোড় থেকে শ্রীফলতলী হাসপাতাল সড়ক মোড় হয়ে কালিয়াকৈর বাজারের দলীয় অফিসের সামনে গিয়ে শেষ হয়।

পরে দলীয় কাযার্লয়ে উপজেলা বিএনপির আহবায়ক মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন, জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিষ্টার চৌধুরি ইশরাক আহমেদ সিদ্দিকী। আলোচনা সভায় আরো বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সদস সচিব মোঃ আনোয়ার হোসেন, পৌর বিএনপির আহবায়ক মোঃ মাহমুদ সরকার, সদস্য সচিব মোঃ মুহসিন উজ্জামান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রেজভী আহমেদ দুলাল,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম, চাপাইর বিএনপির আহবায়ক মোঃ এইচএম শওকত ইমরান প্রমুখ।

নাম না করার শর্তে একজন দায়িত্বশীল এক বিএনপির নেতা বলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটি উপজেলা ও পৌর বিএনপির যে আহবায়ক কমিটি গঠন করেছেন তারা হাসিনা সরকার পতনে কোন আন্দোলনে অংশ নেয় নাই। ফলে ত্যাগি নেতা বাদ দিয়ে উপজেলা, ইউপি পৌর ও ওয়ার্ড কমিটি গঠন করায় কিছু কেন্দ্রীয় নেতারা এসব বিষয় নিয়ে ক্ষুব্দ থাকায় ত্যাগি নেতারা বিভক্ত হয়ে পড়েছেন।

দলীয় নেতাকমর্ীরা বলেন, দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির মধ্যে দুই গ্রুপে বিভক্ত হয়ে পড়ায় দলের ভিত্তি মজবুত রাখা কঠিন হয়ে পড়েছে। কে কোন গ্রুপ করবেন তাও নিয়ে অনেক কমর্ীরাই বিপাকে পড়েছেন।

পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রেজভী আহমেদ দুলাল বলেন, আমরা সাংগঠনিক বিরোধ চাই না। সকলে মিলেমিশে কাজ করতে চাই। তারেক রহমানের নির্দেশে দলকে আরো শক্তিশালী ও ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিষ্ট হাসিনার দোসরা যাতে মাথা চড়া না দিতে পারে সেদিকে বিএনপির সকল কমর্ীকে সজাগ থাকতে হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়