সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

শহীদ রাজিব উল করিম সরকার (রাবি)-এর প্রথম মৃত্যুবার্ষিকীতে রাজারহাট উপজেলা প্রশাসন ও স্থানীয় জনগণের শ্রদ্ধাঞ্জলি

রতন রায়, কুড়িগ্রাম প্রতিনিধি: রাজারহাট উপজেলার সীমান্তবর্তী ছিনাই গ্রামের সন্তান শহীদ রাজিব উল করিম সরকার (রাবি)এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হয়েছে। ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে প্রাণ উৎসর্গকারী এই শহীদকে স্মরণ করে তার কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া-মোনাজাত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শহীদের জন্মস্থান ছিনাই গ্রামে তার কবর জিয়ারত করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল ইমরান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর তার রুহের মাগফিরাত কামনায় সুরা ফাতিহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন: রাজারহাট থানা অফিসার ইনচার্জ, নাজমুল আলম, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, আসাদুল হক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, গোলাম রসূল রাখি, প্রাণিসম্পদ কর্মকর্তা রহমত আলী ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা, আসাদুজ্জামান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, আনিসুর রহমান লিটন, রাজারহাট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব আলী আনসারী, রতন রায়, আকবর আলী, ও প্রেসক্লাব রাজারহাট সাধারণ সম্পাদক, প্রলাদ সৈকত, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তি ও শহীদের পরিবার-স্বজন।

অনুষ্ঠানে নির্বাহী অফিসার আল ইমরান বলেন শহীদ রাজিবের আত্মত্যাগকে “জাতির ইতিহাসে অবিস্মরণীয়” আখ্যা দেন। তার সংগ্রামী চেতনা ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম ও ন্যায়ের পথে অনুপ্রাণিত করবে বলে উপস্থিতরা মত দেন। শহীদের পরিবারের সদস্যদের সাথে সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

গত বছরের জুলাইয়ে রাজিব উল করিম সরকার ছাত্র-জনতার ন্যায্য দাবির আন্দোলনে অংশ নিয়ে শাহাদাতবরণ করেন। তার এই ত্যাগ রাজারহাটবাসীসহ গোটা দেশের মানুষের হৃদয়ে গভীর রেখাপাত করেছে। আজ তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে স্থানীয়রা শপথ নেন,”তার স্বপ্ন ও আদর্শকে ধারণ করে একটি সুন্দর সমাজ গঠন করতে।

শহীদের আত্মার শান্তি ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশের পাশাপাশি এই আয়োজন যেন আগামী দিনেও জাতিকে ঐক্য, সংগ্রাম ও ন্যায়ের পথে চলার প্রেরণা দেয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়