গণহত্যাকারী হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষ্যে মদনে র্যালি-আনন্দ মিছিল ও আলোচনা সভা
বিশেষ প্রতিনিধি: জুলাই অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে নেত্রকোনার মদনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা শাখা,পৌর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৫ ই আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপি’র সভাপতি কামরুজ্জামান চন্দন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির, উপজেলা যুবদল সভাপতি গোলাম রাসেল রুবেল,উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হাসান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুল আলম লালু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহমেদ সেকুল, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম বকুল, পৌর যুব দলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক আল আমিন, পৌর ছাত্রদলের আহবায়ক মাহমুদুর রহমান মিটু,সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজ শাখার ছাত্রদলের আহ্বায়ক গোলাম কিবরিয়া, সদস্য সচিব সাইমন আকন্দ লিমন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল আকন্দ, সদস্য সচিব আশরাফুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, গত বছরের এই দিনে খুনি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। স্বৈরাচার খুনি হাসিনা জনরোশের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। যাদের রক্তের বিনিময়ে আমরা নতুন করে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি আমরা তাদেরকে স্মরণ করছি। যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামন করছি ও যারা এখনো আহত হয়েছেন তাদেরকে উন্নত মানের চিকিৎসা করার জন্য সরকারের নিকট অনুরোধ করছি।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।